বাংলাদেশ

নতুন আইজি প্রিজন করোনায় আক্রান্ত

দায়িত্ব নেওয়ার দুদিন পরেই করোনায় আক্রান্ত হয়েছেন, নতুন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে ফোনে তিনি গণমাধ্যমকে বলেন, দায়িত্ব নেওয়ার পর দুইদিন অফিস করেছি। শরীরটা একটু খারাপ থাকার কারণে করোনা পরীক্ষা করাই। সোমবার সকালে রিপোর্ট আসে পজিটিভ।

মোমিনুর রহমান মামুন বর্তমানে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button