বিশ্ব

৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেন ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের সব নাগরিককে ইউক্রেন ত্যাগ করার নির্দেশ দিয়েছেন। খবর: বিবিসি।

স্থানীয় সময় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজের পক্ষ থেকে নিজ দেশের নাগরিকদের দেশে ফিরতে এ সময়সীমা বেধে দেয়া হয়।

এর আগে নিজ দেশের নাগরকিদের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশনা দেন মার্কিন প্রেসিডেন্ট।

মস্কো ইউক্রেন আক্রমণ করলে আমেরিকানদের উদ্ধারে সেনা পাঠাবেন না বলেও বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে, এক বিবৃতিতে শুক্রবার যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরও ব্রিটিশ নাগরিকদের শিগগির ইউক্রেন ছাড়ার নির্দেশনা দিয়েছে।

সে একই ঘোষণা দিয়েছে কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া ও নেদারল্যান্ডস  সরকার।

 

Related Articles

Leave a Reply

Back to top button