স্পোর্টেইনমেন্ট

২০১৯ সালেই মিয়ামিতে ফ্ল্যাট কিনে রেখেছেন মেসি !

ইউরোপ ছেড়ে আমেরিকায় পাড়ি জমাচ্ছেন মেসি। সেখানে আগে থেকেই নিজের থাকার ব্যবস্থা করে রেখেছেন আর্জেন্টাইন তারকা। ২০১৯ সালেই মিয়ামিতে একটি অভিজাত বহুতল ভবনে ফ্ল্যাট কিনে রেখেছেন মেসি।

মায়ামির বিলাসবহুল পোর্শে ডিজাইন টাওয়ারে থাকবেন মেসি।

পোর্শে ডিজাইন টাওয়ারের একটি বিশেষত্ব রয়েছে। তা হল গাড়ির জন্য রয়েছে বিশেষ লিফ্‌ট। প্রতিটি ফ্ল্যাটের সঙ্গে রয়েছে গাড়ি রাখার আলাদা জায়গা। লিফ্‌টে করে গাড়ি তুলে নিয়ে যাওয়া যাবে নিজের ফ্ল্যাটে। অর্থাৎ, মেসি তার গাড়ি রাখতে পারবেন ফ্ল্যাটের মধ্যেই। ফ্ল্যাট থেকেই আবার গাড়িতে উঠে রাস্তায় বেরিয়ে যেতে পারবেন।ইন্টার মিয়ামি সূত্রে খবর, জুন মাসের শেষ দিকে পরিবার নিয়ে মিয়ামিতে চলে যাবেন মেসি। আগামী ২১ জুলাই ক্রুজ আজুলের বিরুদ্ধে মিয়ামির হয়ে অভিষেক হতে পারে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের। ফুটবলপ্রেমিরা মনে করছেন, মেসি খেললে আমেরিকার লিগের আকর্ষণ বাড়বে।

Related Articles

Leave a Reply

Back to top button