স্পোর্টেইনমেন্ট

১৫ বছরের দীর্ঘ পথচলায় কখনো অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি সাকিব !

এবার অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসানের। কিন্তু হঠাৎ সবাইকে অবাক করিয়ে দিয়ে একটি তথ্যা দিলেন অলরাউন্ডার। তিনি জানালেন, গত ১৫ বছরের দীর্ঘ পথচলাতেও কখনো অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি তিনি।

ঘটনাটি ঘটেছে শনিবার মেলবোর্নে। শনিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নের রিজেন্ট থিয়েটারের প্লাজা বলরুমে ইতোমধ্যে ১৬ দেশের অধিনায়করা এক হলেন। তাদের এই মিলনমেলার নাম দেওয়া হয়েছে ‘ক্যাপ্টেন্স মিডিয়া ডে’। বাংলাদেশের প্রতিনিধি হয়ে যাওয়া সাকিব আল হাসানের কাছে অনুষ্ঠানের শেষদিকে সঞ্চালকের প্রশ্ন ছিলো, কেমন হবে বাংলাদেশের খেলার ধরণ?

জবাবে সাকিব বলেছেন, ‘আমাদের রোমাঞ্চকর বিষয় হচ্ছে আমরা সবাই অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলব। এর মধ্যে দলের বেশিরভাগ ক্রিকেটারই নতুন। এটা তাদের জন্য দারুণ অভিজ্ঞতা হবে।’

অবাক দৃষ্টিতে সঞ্চালক বাংলাদেশি তারকাকে বললেন, তারা যে এতদিনেও অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি খেলেননি; এটা জানতেনই না তিনি। সঞ্চালকের কথা শুনে হাসতে হাসতে সাকিব জবাব দেন ‘হ্যাঁ, আর আমি ক্রিকেট খেলছি ১৫ বছর ধরে’ ।’ ’

Related Articles

Leave a Reply

Back to top button