বাংলাদেশ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৭৬ টাকা

দেশে ভোক্তাপর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ৭৬ টাকা কমেছে।অর্থাৎ মার্চ মাসের জন্য ৫ দশমিক শূন্য ৫ শতাংশ কমানো হয়েছে। এর ফলে এখন এলপিজির দাম এখন প্রতি কেজি ১১৮ টাকা ৫৪ পয়সা হলো। আগে ছিলো ১২৪ টাকা ৮৫ পয়সা থেকে কমে ।
বৃহস্পতিবার (২ মার্চ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে প্রকাশিত বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয় বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ সন্ধ্যা ৬টা থেকে এই দর কার্যকর হবে।
এ মাসে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ৪৯৮ টাকা থেকে কমে হয়েছে এক হাজার ৪২২ টাকা। ফলে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম আগের মাসের চেয়ে কমলো ৭৬ টাকা।



