বিশ্ব

হোয়াইট হাউস ছাড়লেন ট্রাম্প

বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে স্থানীয় সময় বুধবার সকালে হোয়াইট হাউস থেকে পাকাপোক্তভাবে বিদায় নিয়েছেন।

বুধবার সকালে ট্রাম্প এবং মেলানিয়াকে নিতে হোয়াইট হাউসে অবতরণ করে মেরিন ওয়ান হেলিকপ্টার। এই কপ্টারে করে মেরিল্যান্ডে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রিউতে অবতরণ করেন ট্রাম্প ও মেলানিয়া। সেখানে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শেষ দিন উপলক্ষে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গত এক সপ্তাহের মধ্যে ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে কোথাও বের হতে দেখা যায়নি। এক সপ্তাহ পর তিনি শেষবারের মতো হোয়াইট হাউস থেকে বিদায় নিলেন। জয়েন্ট বেস অ্যান্ড্রিউয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার কথা ট্রাম্পের। এরপর সেখান থেকে তিনি যাবেন ফ্লোরিডার পাম বিচে।

ফলে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস যখন শপথ নেবেন তখন হোয়াইট হাউস থেকে বহু দূরে থাকবেন ট্রাম্প।

ফলে গত দেড় শতাব্দী ধরে তিনিই প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে তার পরবর্তী উত্তরসূরির শপথ অনুষ্ঠানে থাকছেন না।

 

Related Articles

Leave a Reply

Back to top button