বিশ্ব

হজযাত্রীদের বয়সসীমা বেঁধে দিলো সৌদি সরকার

সৌদি আরব সরকার, করোনাভাইরাসের কারণে চলতি বছরের পবিত্র হজ পালনের জন্য হজ প্রটোকল ঘোষণা করেছে।

প্রটোকল অনুযায়ী, করোনা ভাইরাসের মহামারি প্রতিরোধের জন্য চলতি বছর হজ শুধুমাত্র ১৮ থেকে ৬০ বছর বয়সীরা অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন সৌদি সরকার।

হজে অংশগ্রহণকারীরা সৌদি আরবে অবতরণের কমপক্ষে এক সপ্তাহ আগে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের প্রক্রিয়া শেষ করতে হবে। এছাড়াও প্রটোকলে হজ যাত্রীদের জন্য আরো কিছু শর্ত রয়েছে।

হজের উদ্দেশ্যে দেশটিতে অবতরণের ৭২ ঘণ্টা আগে করা করোনাভাইরাসের পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্টও সঙ্গে রাখতে হবে। একইসঙ্গে সৌদি আরবে পৌঁছানোর পর হজ যাত্রীদের টানা ৭২ ঘণ্টা বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং তাদের পুনরায় পিসিআর টেস্ট করা হবে এবং নেগেটিভ রিপোর্ট আসার পর কোয়ান্টাইন শেষ হবে।

Related Articles

Leave a Reply

Back to top button