শ্রেষ্ঠ ওসি বিজয়নগরের আহসান উল্লাহ ও শ্রেষ্ঠ এসআই মাহবুবুল

◉ আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া ➤ ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি থানার মধ্যে জুন ২০২৬ মাসের সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ ও একাধিকবার শ্রেষ্ঠ এস আই মাহবুবুল আলমকে সম্মাননা তুলে দেন পুলিশ সুপার।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে দিনব্যাপি মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ তাদের হাতে সম্মাননা তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অবদান রাখায় তিনি এ স্বীকৃতি অর্জন করেন। এছাড়া জননিরাপত্তা নিশ্চিতকরণ ও জনগণের আস্থা অর্জনে তার নেতৃত্বও মূল্যায়িত হয়েছে।
একই অনুষ্ঠানে বিজয়নগর থানার এসআই (নিরস্ত্র) মাহবুবুল আলম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার হিসেবে সম্মাননা লাভ করেন।

সম্মাননা গ্রহণের পর ওসি মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, এ অর্জন শুধু আমার একার নয়। বিজয়নগর থানার সকল কর্মকর্তা এবং এলাকাবাসীর সহযোগিতার ফলেই এ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। আমি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।
তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিজয়নগর থানাকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ধরনের সম্মাননা ভবিষ্যতে আরও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবা করতে আমাকে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার ৯ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ নাউ বাংলা/ এজেসি/ এফওয়াই/ জেডআরসি/ ২৪ জুলাই ২০২৬



