অন্য খবর

স্কাইলার্ক মডেল স্কুল পেল এইচডব্লিউপিএল-এর ‘পিস এডুকেশন ইন্সটিটিউট’ স্বীকৃতি

দক্ষিণ কোরিয়াভিত্তিক আন্তর্জাতিক শান্তি সংস্থা হ্যাভেনলি কালচার ওয়ার্ল্ড পিস রেস্টোরেশন অব লাইট (এইচডব্লিউপিএল) কর্তৃক দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ক মডেল স্কুলকে ‘পিস এডুকেশন ইন্সটিটিউট’ হিসেবে ঘোষণা করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধভিত্তিক শিক্ষার প্রসারে বিশেষ অবদান রাখায় এ স্বীকৃতি দেয়া হয়।

আজ সোমবার (১৮ মে) ঢাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে এইচডব্লিউপিএ-এর প্রতিনিধিরা এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার এইচডব্লিউপিএল-এর প্রতিনিধি বেঞ্জামিন কিম এবং জ্যাকব বে। আরও উপস্থিত ছিলেন স্কাইলার্ক মডেল স্কুলের অধ্যক্ষ মো. সাফায়েত হোসেন সহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন সামাজিক ও শিক্ষাবিষয়ক ব্যক্তিত্ববর্গ।

শিক্ষা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে শান্তির সংস্কৃতি গড়ে তোলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধি এবং সহিংসতামুক্ত সমাজ বিনির্মাণে কাজ করছে স্কাইলার্ক মডেল স্কুল। এর অংশ হিসেবে স্কুলটিতে নিয়মিত শান্তি শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এইচডব্লিউপিএল-এর প্রতিনিধিরা বলেন, বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই শান্তি, সহমর্মিতা ও বৈশ্বিক নাগরিকত্বের চেতনায় গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম আরও দায়িত্বশীল ও মানবিক হয়ে ওঠবে।

স্কাইলার্ক মডেল স্কুলের কর্তৃপক্ষ এ স্বীকৃতিকে প্রতিষ্ঠানটির জন্য গৌরবজনক অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার পাশাপাশি নৈতিক ও শান্তিভিত্তিক শিক্ষা কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button