বিশ্ব

সেনা ও পুলিশকে জরুরি ক্ষমতা দিয়েছে শ্রীলঙ্কা

সামরিক বাহিনী ও পুলিশকে জরুরি ক্ষমতা দিয়েছে শ্রীলঙ্কা। এর ফলে তারা ওয়ারেন্ট ছাড়াই নাগরিকদের গ্রেপ্তার করতে পারবে। প্রধানমন্ত্রী রাজাপক্ষের পদত্যাগের একদিন পর তাদের এ ক্ষমতা দেওয়া হয়েছে।

জনরোষের মুখে রাজাপক্ষে তার পরিবার নিয়ে রাজধানী কলম্বো ছেড়ে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিঙ্কোমালি শহরের একটি নৌঘাঁটিতে আশ্রয় নিয়েছেন।

মঙ্গলবার (১০ মে) সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারকে হেলিকপ্টারে করে নৌঘাঁটিতে নেওয়া হয়। তবে কলম্বো থেকে প্রায় ২৭০ কিলোমিটার দূরে নৌঘাঁটির বাইরেও বিক্ষোভ অব্যাহত রয়েছে।

এক গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনী সন্দেহভাজন যে কাউকে আটক করে পুলিশের কাছে হস্তান্তরের আগে ২৪ ঘণ্টা পর্যন্ত আটক রাখতে পারবে। আর যে কোনো ব্যক্তিগত সম্পত্তি সেনাবাহিনী অনুসন্ধান করতে পারবে।

 

Related Articles

Leave a Reply

Back to top button