সূচকের ওঠানামায় চলছে পুঁজিবাজারে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩০ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৩১ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৪৯৮ ও ২৬০৪ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৪০৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
রোববার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ১৫৫টির এবং অপরির্বতিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার।
রোববার সকাল ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-বিএসসি, বেক্সিমকো লিমিটেড, বিবিএস ক্যাবলস, পাওয়ার গ্রিড, ম্যাকসন স্পিনিং, অরিয়ন ফার্মা, মতিন স্পিনিং, মালেক স্পিনিং, আরএকে সিরামিক ও ইস্টার্ন হাউজিং।



