বিশ্ব

পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূলের সংঘর্ষ- গোলাগুলি, ৪ জনের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণকে কেন্দ্র করে রাজ্যের কুচ বিহার জেলায় বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গোলাগুলির ঘটনায় চারজনের মৃত্যু হয়। খবর এনডিটিভির।

জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে চার যুবকের মৃত্যু হয়েছে। তৃণমূলের দাবি ওই চারজনই তাদের সমর্থক। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী বলছে, হটাত ৩শ থেকে ৪শ জনের মধ্যে সংঘর্ষ বাধে। সে সময় দু’পক্ষের মধ্যে ঝামেলা থামাতে এবং নিজেদের আত্মরক্ষার্থেই গুলি চালাতে বাধ্য হয় কেন্দ্রীয় বাহিনী।

এক প্রতিবেদনে জানা গেছে, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। বাকি তিনজনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয়।

এদিকে, এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি মুখ্য নির্বাচনী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কোন পরিস্থিতিতে পুলিশকে গুলি চালাতে হয়েছে তা জানতে চাওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button