বিশ্ব
পেছন থেকে ‘ধাক্কা’, আহত মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে আহত হয়েছেন।
বুধবার (১০ মার্চ) নন্দীগ্রামের বেয়াপাড়ায় একটি মন্দির থেকে বের হওয়ার সময় চার-পাঁচজন মানুষ তাকে ধাক্কা মেরে ফেলে দেয় বলে অভিযোগ করেছেন তিনি।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, এতে মমতার মাথা এবং পায়ে আঘাত লেগেছে। পরে প্রচারণা বন্ধ রেখে কলকাতায় ফিরিয়ে নেয়া হচ্ছে তাকে। পুরো ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার হলদিয়ার মনোনয়নপত্র জমা দিয়ে নন্দীগ্রামে ফিরে আসেন মমতা। সেখানে একাধিক মন্দির পরিদর্শন করছিলেন তিনি। সর্বশেষ রেয়াপাড়ায় একটি মন্দির থেকে বের হওয়ার সময় ভিড়ের মধ্য থেকে তাকে ধাক্কা দেয়া হয় বলে অভিযোগ উঠেছে।



