বাংলাদেশ

সার্চ কমিটির বৈঠকে চূড়ান্ত হতে পারে ১০ জনের নাম

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য প্রাথমিকভাবে চূড়ান্ত ২০ জনের নাম নেমে আসতে পারে দশে।

আজ রবিবার বিকেলে অনুসন্ধান (সার্চ) কমিটির ষষ্ঠ বৈঠকেই রয়েছে এ নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা। যদিও আইন অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতিকে ১০ জনের নাম সুপারিশ করতে সার্চ কমিটির হাতে এখনও সময় আছে চার দিন।

জানা গেছে, আজ রবিবার বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হবে। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে সভাপতিত্ব করবেন।

এর আগে গতকাল শনিবার ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির পঞ্চম বৈঠকে ২০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) ড. শামসুল আরেফিন।

Related Articles

Leave a Reply

Back to top button