ভূরাজনীতি

সার্চ কমিটির কাছে ১০ জনের নাম দিয়েছে ওয়ার্কার্স পার্টি

প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগের জন্য অনুসন্ধান কমিটির কাছে ১০ জনের নাম পাঠিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জীবন বৃত্তান্তসহ নামের তালিকা পৌঁছে দেওয়া হয়। এছাড়াও ই-মেইলেও ঐ সব নাম ও জীবন বৃত্তান্ত পাঠানো হয়।

এর আগে গতকাল পার্টির পলিটব্যুরোর বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে অনুসন্ধান কমিটি নির্ধারিত নামসমূহ গণমাধ্যমে প্রকাশ করার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়ে রবিবার (১৩ ফেব্রুয়ারি) একটি চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়।

 

Related Articles

Leave a Reply

Back to top button