ভূরাজনীতি

সারা দেশে ২ সপ্তাহব্যাপী বিক্ষোভ ডেকেছে বিএনপি

গ্যাস, পানি ও বিদ্যুতসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে ২ সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা করেন।

সেসঙ্গে এক দিন সারা দেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে হাটবাজারে হাটসভা/পথসভা ও লিফলেট বিতরণ করা হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হবে, ২৮ ফেব্রুয়ারি বিভাগীয় সদর/মহানগরে বিক্ষোভ সমাবেশ করা হবে। জাতীয় প্রেসক্লাবের সামনে অথবা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

২ মার্চ সারা দেশে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ, ৫ মার্চ সারা দেশে উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ, ৬ মার্চ ছাত্রদলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ, ৮ মার্চ যুবদলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ, ৯ মার্চ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ, ১০ মার্চ কৃষক দলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ।

এছাড়া ১২ মার্চ বিএনপির উদ্যোগে সারা দেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে হাটবাজারে হাটসভা/পথসভা ও লিফলেট বিতরণ, ১৪ মার্চ মহিলা দলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ এবং ১৫ মার্চ তাঁতী দলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Back to top button