বাংলাদেশ

সাংবাদিক নাদিম হত্যায় ইউপি চেয়ারম্যানকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় জড়িত ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক পদ থে‌কে সাম‌য়িক ব‌হিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।
শুক্রবার (১৬ জুন) রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, বুধবার (১৪ জুন) রাতে বকশীগঞ্জ বাজার থেকে নিলক্ষীয়ায় বাড়ি ফিরছিলেন বাংলা নিউজের জামালপুর জেলা প্রতিনিধি নাদিম। এ সময় ১০-১২ দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে তাকে পিটিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে তাকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করেন।
পরদিন (১৫ জুন) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।  ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Back to top button