সাংগঠনিক কার্যক্রম জোরদারে আ. লীগের ৮টি বিভাগীয় টিম গঠন

আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের সমন্বয়ে আটটি বিভাগীয় টিম গঠন করা হয়েছে। বিভাগভিত্তিক সাংগঠনিক সমস্যাসমূহ পর্যবেক্ষণের মাধ্যমে বিভাগীয় টিম তা সমাধান করবে। যার ফলে সাংগঠনিক কর্মকাণ্ডের গতি আরো বৃদ্ধি পাবে।
শনিবার ( ৩ অক্টোবর) দেশরত্ন শেখ হাসিনা তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে ৮টি বিভাগীয় টিমের দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম ঘোষণা করেন:
১. রংপুর বিভাগ
টিম সমন্বয়ক: দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এছাড়া রংপুর বিভাগের টিমে আরো রয়েছেন, দলটির সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, শাজাহান খান এমপি, কোষাধ্যক্ষ, এইচ এন আশিকুর রহমান এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি।
২. রাজশাহী বিভাগ
টিম সমন্বয়ক : দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এস. এম কামাল হোসেন। এছাড়াও রাজশাহী বিভাগে আরো রয়েছেন, দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, প্রফেসর মেরিনা জাহান, বেগম আখতার জাহান।
৩. খুলনা বিভাগ
টিম সমন্বয়ক: যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বি. এম মোজাম্মেল হক। এছাড়াও খুলনা বিভাগে আরো রয়েছেন, দলটির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, পীযুষ কান্তি ভট্টাচার্য্য, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় সদস্য অ্যাড. মো. আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা, অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা।
৪. বরিশাল বিভাগ
টিম সমন্বয়ক: যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। এছাড়াও বরিশাল বিভাগে আরো রয়েছেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, মো. গোলাম কবীর রাব্বানী চিনু, আনিসুর রহমান।
৫. ঢাকা বিভাগ
টিম সমন্বয়ক : যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দিপু মণি এমপি ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। এছাড়াও ঢাকা বিভাগে আরো রয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, অ্যাড. আব্দুল মান্নান খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মো. দেলোয়ার হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মৃণাল কান্তি দাস এমপি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাড. কামরুল ইসলাম এমপি, অ্যাড. এবিএম রিয়াজুল কবীর কাওছার, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, অ্যাডভোকেট সানজিদা খানম, সাহাবুদ্দিন ফরাজী, মোহাম্মদ সাইদ খোকন।
৬. ময়মনসিংহ বিভাগ
টিম সমন্বয়ক: ডা. দিপু মণি এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ ও শফিউল আলম চৌধুরী নাদেল, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। এছাড়াও ময়মনসিংহ বিভাগে আরো রয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় সদস্য, মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং।
৭. সিলেট বিভাগ
টিম সমন্বয়ক: যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ এমপি ও সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। এছাড়াও সিলেট বিভাগে আরো রয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, নুরুল ইসলাম নাহিদ এমপি, কেন্দ্রীয় সদস্য, ডা. মুশফিক হোসেন চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
৮. চট্টগ্রাম বিভাগ
টিম সমন্বয়ক: মাহবুবউল-আলম হানিফ এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ ও আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। এছাড়াও চট্টগ্রাম বিভাগে আরো রয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি, অ্যাড. আব্দুল মতিন খসরু এমপি, কেন্দ্রীয় সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. মো. আবদুস সবুর, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় সদস্য দীপংকর তালুকদার এমপি।



