বাংলাদেশ

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

বাঙালির চিরায়ত ঐতিহ্য বাংলা নববর্ষ ১৪২৮ বঙ্গাব্দ উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টায় তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে এ ভাষণ দেবেন তিনি।

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন একযোগে প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করবে। এছাড়াও বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনগুলোও সম্প্রচার করবে প্রধানমন্ত্রীর এ ভাষণ।

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সবশেষ গত ২৫ মার্চ গণভবন থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত ৭ জানুয়ারি বর্তমান সরকারের বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button