সন্তানের নাম ঠিক করেছেন পরীমনি

চিত্র নায়িকা পরীমনি ও শরীফুল রাজের বিয়ে সম্পন্ন হলো ১০১ টাকা দেনমোহরে। শনিবার (২২ জানুয়ারি) দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়।
বিয়েতে উপস্থিত থাকা চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম জানান, ১০১ টাকা দেনমোহরে পরী-রাজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে উকিল বাবা ছিলেন চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি।
এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) হলুদ অনুষ্ঠান হয়েছে।
যদিও ১৭ অক্টোবর নিজেরাই বিয়ে করেছেন রাজ ও পরীমনি। তবে বিষয়টি ঘোষণা দিয়েছেন চলতি বছরের ১০ জানুয়ারি। সেই সময়ই জানান দেন যে তারা বাবা-মা হতে চলছেন ।
এবার সন্তানের নামও প্রকাশ করেছেন পরীমনি। তিনি জানিয়েছেন, মেয়ে হলে তার নাম রাখবেন রানী এবং ছেলে হলে নাম রাখবেন রাজ্য।
এখন তাদের জীবনে রানী না রাজ্য’র আগমণ ঘটে, সেটাই দেখার অপেক্ষায় ভক্তরা।



