অন্য খবর

শ্রাবন্তীকে কুপ্রস্তাব, খুলনায় যুবক গ্রেফতার

ভারতীয় চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত ফোনে কুপ্রস্তাবসহ নানা ধরনের আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগে মাহাবুবর রহমান (নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রিমান্ড আবেদন শুনানি শেষে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একদিন রিমান্ড মঞ্জুর করেন।

ভারতের চিত্রনায়িকা শ্রাবন্তী বিষয়টি ভারতীয় হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে বিচার চেয়েছিলেন। সেই সূত্র ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পুলিশ হেড কোয়ার্টার্সের নির্দেশে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানায় গত ১৬ নভেম্বর মামলাটি করা হয়।

গ্রেফতারকৃত যুবক খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন ৬/১ বকশিপাড়া রোডের বাসিন্দা সামছুল আলমের বাড়ির ভাড়াটিয়া আতিকুর রহমানের ছেলে।

Related Articles

Leave a Reply

Back to top button