বাংলাদেশ

শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধুর সমাধিতে যাবেন নতুন ১১ বিচারপতি

জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে শুক্রবার (৫ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সদ্য নিয়োগ পাওয়া ১১ অতিরিক্ত বিচারপতি।

বুধবার (৩ আগস্ট) হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রটোকল) মো. আব্দুছ সালাম এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এর আগে ৩১ জুলাই এ ১১জনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন- পিআরএলে থাকা জেলা ও দায়রা জজ মো. শওকত আলী চৌধুরী, কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আলী রেজা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ, টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মাসুদ হোসেন দোলন এবং এ কে এম রবিউল হাসান।

Related Articles

Leave a Reply

Back to top button