স্পোর্টেইনমেন্ট

আইপিএল খেলতে বিসিবিকে চিঠি দিয়েছেন মুস্তাফিজ

আরব আমিরাতে আইপিএলের ১৪তম আসরের বাকি অংশ শুরু হবে ১৯ সেপ্টেম্বর। এ পর্বে অনুষ্ঠিত হবে অবশিষ্ট ২৯ ম্যাচ। গত মে মাসে ভারতে করোনাভাইরাসের কারণে স্থগিত হয়েছিল আইপিএল।

খেলার কথা রয়েছে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। ইংল্যান্ড সিরিজ পিছিয়ে যাওয়ায় তাদের আইপিএলে অংশ নেয়ার সম্ভাবনাও বেড়ে গিয়েছিল। আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের হোম সিরিজ শেষ হয়ে যাবে আগামী ১০ সেপ্টেম্বর। তাই হোম সিরিজ শেষেই উড়াল দিতে পারবেন বাংলাদেশি দুই ক্রিকেটার। এরই ধারাবাহিকতায় আইপিএলে অংশ নিতে বোর্ডের কাছে আবেদন করেছেন মুস্তাফিজ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এ তথ্য জানিয়ে বলেন, ‘আমাদের কাছে একটি আবেদন এসেছে মুস্তাফিজের। বলেন, এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। তবে ওর সম্ভাবনা আছে যাওয়ার।’

আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব। আর রাজস্থান রয়্যালসে আছেন মুস্তাফিজ।

টুর্নামেন্টটি স্থগিত হওয়ার আগে কলকাতার হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব। যেখানে তিন ম্যাচে ব্যাট হাতে ৩৮ রান করার সঙ্গে বল হাতে তিনটি উইকেট নিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। এদিকে আইপিএল স্থগিত হওয়ার আগে সবগুলো ম্যাচেই খেলার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ। ৭ ম্যাচ খেলা বাঁহাতি এই পেসার নিয়েছেন ৮ উইকেট।

Related Articles

Leave a Reply

Back to top button