অন্য খবর

শাকিবের সঙ্গে বিয়ের তারিখ জানালেন বুবলি

শাকিব-বুবলী ইস্যুতে নানা জল্পনা-কল্পনার পর অবশেষে বিয়ের তারিখ জানালেন চিত্রনায়িকা শবনম বুবলী।

সোমবার বিকালে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন আলোচিত এ নায়িকা। এতে তিনি লিখেছেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০। আমাদের বিবাহবার্ষিকী এবং আমাদের সন্তানের জন্মদিন।

পোস্টে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে তোলা কয়েকটি ছবিও শেয়ার করেন শবনম বুবলী।

সন্তান শেহজাদ খান বীরকে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন বুবলী ও শাকিব খান। কিন্তু সে স্ট্যাটাসে পরিষ্কার করেননি তারা কবে বিয়ে করেছিলেন। ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তা সবাইকে জানিয়ে দিলেন বুবলী।

এদিকে গেল ২৭ সেপ্টেম্বর বুবলি প্রথমে বেবি বাম্পের ছবি প্রকাশ করেন। ওইদিন গণমাধ্যমকে বলেন যা কিছু হয়েছে নিয়ম মেনে হয়েছে। শিগগিরই সংবাদ সম্মেলন করে সব জানাবেন। এরপর তিনি ৩০ সেপ্টেম্বর ছেলের ছবি প্রকাশ করেন। একই সময়ে শাকিবও ছেলের ছবি প্রকাশ করেন।

কিন্তু এর পরদিন শাকিব-বুবলি ‘লিডার: আমি বাংলাদেশ’ ছবির শুটিং করলেও এ নিয়ে কোনো গণমাধ্যমের মুখোমুখি হননি। শুরু থেকে তারা গণমাধ্যমকে এড়িয়ে গেছেন। যার ফলে গুঞ্জন উঠেছে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। তবে আজকের এ ছবি প্রকাশকে অনেকে ধরে নিচ্ছেন বিষয়টি নিতান্তই গুঞ্জন।

Related Articles

Leave a Reply

Back to top button