বাংলাদেশ

শনিবার থেকে, বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী শনিবার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীরা করোনা পরীক্ষা করা যাবে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি পিসিআর ল্যাব স্থাপন কাজ সরেজমিনে পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন,সব ঠিক থাকলে আগামী পরশু (শনিবার) বিদেশগামীরা এ পিসিআর ল্যাবগুলো থেকে পরীক্ষা করে নির্বিঘ্নে বিদেশে যেতে পারবেন। কেননা, বিমানবন্দরে ল্যাব বসানোর কাজ দ্রুততম সময়ে করার জন্য আমি নিজে গত পরশু এসে জায়গা নির্ধারণ করেছি। বেশ কয়েকটি মেশিনও চলে এসেছে। এ নিয়ে স্বাস্থ্যখাতের সংশ্লিষ্ট সব কর্মকর্তাই অক্লান্ত পরিশ্রম করছেন বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, এখানে মোট ছয়টি ল্যাবে ১২টি মেশিন বসানো হবে।

প্রতিদিন অন্তত সাড়ে তিন থেকে চার হাজার মানুষ, এ ল্যাবগুলোর মাধ্যমেপরীক্ষা করতে পারবেন।

 

 

Related Articles

Leave a Reply

Back to top button