বিশ্ব

রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

রাশিয়ার পূর্ব অঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে থাকা ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

জানা গেছে, ৪২ বছরের পুরোনো এ যাত্রীবাহী বিমানটি, বুধবার দেশটির খাবারোভস্ক এলাকায় ছয় ক্রু নিয়ে হারিয়ে যায়। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে দেশটির জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে, তারা আজ বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। উঁচু এলাকায় বিধ্বস্ত হয়েছিল বিমানটি। তাই দুর্ভাগ্যবশত বিধ্বস্তের কারণে কেউ বেঁচে নেই।

Related Articles

Leave a Reply

Back to top button