বাংলাদেশ

সিয়াম সাধনের মাস পবিত্র রমজান শুরু আজ

আজ রোববার প্রথম রোজা, শনিবার রাতে তারাবী নামাজ আদায়ের মধ্যদিয়ে শুরু হয়েছে রমজান মাসে আনুষ্ঠানিকতা।

শনিবার (২৯ শাবান) বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে শুরু হয় মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান।

আজ সারাদিন রোজা পালনের পর সুর্যাস্তের সময় ইফতার করে প্রথম দিনের রোজা সমাপ্ত হবে। আজ ঢাকায় ইফতারের সময় ৬টা ১৯ মিনিটে।

এদিকে, পবিত্র রমজান উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পৃথক বাণী প্রদান করেন।

এর আগে শনিবার বাদ-মাগরিব (সন্ধ্যা সাড়ে ৬টা) জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন (ইফা) আয়োজিত এ সভায় ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান সভাপতিত্ব করেন। সভা শেষে প্রতিমন্ত্রী চাঁদ দেখার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

শনিবার সন্ধ্যা রাতে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি এবং ত্যাগের মাস। রমজান রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফিরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি) এ তিন অংশে বিভক্ত।

Related Articles

Leave a Reply

Back to top button