স্পোর্টেইনমেন্ট

বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন ফিঞ্চ

হাঁটুর ইনজুরির কারণে আসন্ন বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন অজিদের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

রোববার এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি নিতে গিয়ে চোট পেয়েছিলেন ফিঞ্চ। তার হাঁটুতে অস্ত্রোপচার করা হতে পারে বলে জানিয়েছে সিএ।

ফিঞ্চ ইনজুরিতে পড়ায় বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া দলটি আরো তারকাশূন্য হয়ে গেল। এই সিরিজের স্কোয়াডে আগে থেকেই নাম ছিল না স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্সদের মতো তারকাদের।

ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন অ্যালেক্স ক্যারি। তবে বাংলাদেশের বিপক্ষে কে হচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক তা নিশ্চিত করা হয়নি।

আগামী ২৯ জুলাই ঢাকায় আসার কথা অস্ট্রেলিয়া টিমের।

Related Articles

Leave a Reply

Back to top button