বাংলাদেশ

১৬ বছরের ঊর্ধ্বে কেউ নিখোঁজ হলে সিটিটিসিকে জানাতে হবে: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম, ১৬ বছরের বেশি বয়সী কোনো ব্যক্তি বাড়ি থেকে নিখোঁজ কিংবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) হলে এ সংক্রান্ত সব তথ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে অবহিত করার জন্য নির্দেশনা দিয়েছেন।

বুধবার (১৮ আগস্ট) ডিএমপি হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের তিনি এ নির্দেশনা দেন।

ডিএমপি কমিশনার বলেন, যদি কারও সন্তান হঠাৎ করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়, তাহলে তার বিষয়ে দ্রুত থানায় জানানো প্রয়োজন।

ডিএমপি কমিশনার বলেন, দেশে লকডাউন শিথিল করায় পরিস্থিতি স্বাভাবিক হতে যাচ্ছে তাই আইনশৃঙ্খলা যাতে অবনতি না ঘটে, সেদিকে সজাগ দৃষ্টি রাখার কথা জানান তিনি।

দায়িত্বপ্রাপ্ত সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Back to top button