বাংলাদেশ

রাজধানীতে মোটরসাইকেল রাইডারদের বিক্ষোভ

বন্ধ থাকা রাইড শেয়ারিং সার্ভিস চালু করতে দেওয়ার দাবিতে রাজধানীতে বিক্ষোভ করছেন চালকরা।

গণপরিবহন চললেও মোটরসাইকেলে যাত্রী পরিবহন বা রাইড শেয়ারিং চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। তাই রাইড শেয়ারিং চালুর দাবিতে রাজধানী বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন যাত্রী পরিবহনকারী মোটরসাইকেল চালকরা।

আজ বুধবার সকাল থেকে রাজধানীর মিন্টো রোড, আগারগাঁও, মিরপুরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন তারা।

চালকরা বলছেন, নিষেধাজ্ঞার মধ্যে গণপরিবহন চালু করা হয়েছে। অথচ রাইড শেয়ারিং বন্ধ রাখা হচ্ছে। চালকরা রাস্তায় নামলেই অহেতুক হয়রানি ও মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। তাই অবিলম্বে রাইড শেয়ারিং চালু করতে দেওয়ার দাবি জানান যাত্রী পরিবহনকারী মোটরসাইকেল চালকরা।

Related Articles

Leave a Reply

Back to top button