বাংলাদেশবিশ্ব

রবীন্দ্রজয়ন্তীতে ‘ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র’র অনলাইন আয়োজন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথিতে, ভারতীয় হাইকমিশন ঢাকার ‘ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র’ নানা অনুষ্ঠান পালন করেছে। কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুক্রবার (৮মে) আইজিসি-এর ফেসবুক পেইজ IGCC- www.facebook.com/IndiraGandhiCulturalCentre/ থেকে আয়োজিত হয়েছে বিভিন্ন অনলাইন ইভেন্ট।

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আয়োজিত এসব ইভেন্টের মধ্য ছিলো:
ভারতীয় সরকারের মিনিস্ট্রি অব এক্সটার্নাল আফেয়ার্সের অর্থায়নে নির্মিত কয়েকটি তথ্যচিত্রের প্রদর্শনী।
এছাড়াও বিকালে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা নিবেদন করে গানের অনুষ্ঠান।

সন্ধ্যা ৬টায় রবিঠাকুরের কবিতা আবৃত্তির মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, শাহাদাত হোসেন নিপু ও সামিউল ইসলাম পুলক।

সবশেষে সন্ধ্যা সাড়ে ৭টায় সম্প্রচারিত হয়েছে ওয়েব সেমিনার “Tribute to Rabindranath Tagore: a ray of hope through Tagore’s philosophy”
এতে অংশ নিয়েছিলেন বাংলাদেশে ভারতের নিযুক্ত হাইকমিশনার
রিভা গাঙ্গুলি দাস, আইসিসিআর এর প্রেসিডেন্ট ডক্টর বিনয় সহস্রবুদ্ধে,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ইংরেজির অনুবাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফকরুল আলম,
অধ্যাপক ড: বিদ্যুত চক্রবর্তী (উপাচার্য, বিশ্বভারত বিশ্ববিদ্যালয়), প্রফেসর ড:বিশ্বজিত ঘোষ (ভাইস চেন্সেলর, রবীন্দ্র ইউনিভার্সিটি বাংলাদেশ), এবং অধ্যাপক রাধা চক্রবর্তী (লেখক)।

আলোচকরা তাদের বক্তব্যে তুলে ধরেন রবীন্দ্রনাথের জীবনী। সাংস্কৃতিতে তার অবদান। বিশ্ব কবির লেখনীর প্রেমময় বার্তা, বাঙ্গালীর জন্য ভালোবাসা ও উদারতা উঠে আসে তাদের বক্তব্যে।


এসময় আলোচনায় ড.বিনয় সহস্রবুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে স্মরণ করেন। তিনি বলেন,
দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে বাংলাদেশে প্রথমবারের মতো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন করা হয়।
তখন বঙ্গবন্ধু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন। এবং বঙ্গবন্ধু বলেছেন, বাঙ্গালী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি
ভালোবাসা রক্ত দিয়ে প্রমান করেছে। এটি রবীন্দ্রনাথের প্রতি সর্বকালে সেরা শ্রদ্ধা বলে মন্তব্য করেন ড. বিনয় সহস্রবুদ্ধে।

 

Related Articles

Leave a Reply

Back to top button