বিশ্ব

করোনায় আক্রান্ত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের প্রেসসচিব

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সচিব কেটি মিলার করোনায় আক্রান্ত হয়েছেন।এই নিয়ে হোয়াইট হাউজে গত দুইদিনে দুজন কর্মকর্তার করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

শুক্রবার (৮ মে) হোয়াইট হাউজের এক কর্মকর্তা যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন সংবাদ মাধ্যম কেবল নিউজ নেটওয়ার্ককে (সিএনএন) এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, কেটি মিলারের সংস্পর্শে আসা ছয়জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এদের মধ্যে দু’জন মাইক পেন্সের সঙ্গে বিমানে ভ্রমণে যাচ্ছিলেন। কিন্তু বিমান ত্যাগ করার আগেই তাদের নামিয়ে আনা হয়।

কেটি মিলার ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলারের স্ত্রী। তিনি হোয়াইট হাউসের ওভার অফিসে কর্মরত। তাই এ সংক্রমণ হোয়াইট হাউজের অন্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৭ মে) হোয়াইট হাউজে কর্মরত নৌ-সেনার সাবেক একজন কর্মকর্তার করোনা শনাক্ত হয়।

তিনি ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত কর্মচারী। ওই কর্মকর্তা হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ে প্রেসিডেন্টের খাবার পরিবেশনের দায়িত্বে কর্মরত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button