বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-কানাডায় অর্থ পাচার বন্ধে মার্কিন সহযোগিতা চাইলো বাংলাদেশ

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, বাংলাদেশ আগামী ডিসেম্বরে ডিসেম্বরে দুর্নীতি দমন বিষয়ক সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে ।

সোমবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউ’র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব বলেন পররাষ্ট্র সচিব।

এ সময় তিনি বলেন, সবার সহযোগিতায় দুর্নীতি দমন নিয়ে কাজ করতে হবে। তরুণদের মাঝে সততা তৈরি করতে হবে। দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ ব্যাংক কীভাবে কাজ করে সেগুলো মার্কিন কর্মকর্তাকে জানানো হয়েছে।

সচিব বলেন, অর্থ পাচার নিয়ে আলাপ হয়েছে। যেসব স্থানে সহজেই টাকা পাচার করা যায় সেসব স্থানে স্বচ্ছতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ বিষয়ে সহযোগিতা করবে সব দেশ।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র-কানাডায় কোনো অর্থ পাচার হয়ে থাকলে সেসবের রুট বন্ধ করার ক্ষেত্রে সহযোগিতা চাওয়া হয়েছে নেফিউ’র কাছে।

Related Articles

Leave a Reply

Back to top button