বিশ্ব

যুক্তরাষ্ট্রে মিউজিক ফেস্টিভ্যালে আটজনের মৃত্যু

হুড়াহুড়িতে পদদলিত হয়ে, যুক্তরাষ্ট্রের হিউস্টনে একটি মিউজিক ফেস্টিভ্যালে দৃশ্যত অন্তত আটজন নিহত হয়েছেন। খবর: আল জাজিরা

গতকাল শুক্রবার (৫ নভেম্বর) রাতে অ্যাস্ট্রোওয়ার্ল্ড ফেস্টিভ্যালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, র‌্যাপার ট্রাভিস স্কটের পারফমেন্সের সময় এ ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

হিউস্টনের দমকল বাহিনীর প্রধান স্যামুয়েল পেনা বলেন, আমরা আজ রাতে অন্তত আটজনের মৃত্যুর খবর পেয়েছি।

কর্মকর্তারা ১৭ জনকে হাসপাতালে নিয়ে গেছে। এদের মধ্যে ১১ জন হৃদরোগে আক্রান্ত হয়েছে। অনেককে এনআরজি পার্কেও চিকিৎসা দেয়া হয়েছে।

তবে মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করা যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button