বিশ্ব

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

বন্দুকধারীর হামলায়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান জোসে রেল ইয়ার্ডে অন্তত ৮ জন নিহত হয়েছেন। খবর: বিবিসি।

স্থানীয় সময় বুধবার (২৬ মে) সকাল পৌনে ৭টায় সান্তা ক্লারা কাউন্টি শেরিফ বিভাগের পাশে ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটির (ভিটিএ) রেল ইয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বন্দুকধারীও নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সান জোসে শেরিফের ডেপুটি রাসেল ডেভিস বলেন, ‘বন্দুকধারীসহ আটজন নিহত হয়েছেন। তাদের মধ্যে রেলকর্মীরাও রয়েছেন। হামলাকারী ভিটিএর কর্মচারী ছিলেন। এ ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের চিকিৎসা চলছে।’

ডেভিস আরও বলেন, ‘ কর্তৃপক্ষ ভোর ৬টা ৩৪ মিনিটের দিকে কল পায় যে, ভিটিএ নিয়ন্ত্রণ কেন্দ্রের কাছে গুলি ছোঁড়া হয়েছে। পুলিশ ট্রানজিট ভবনের অভ্যন্তরে বিস্ফোরক ডিভাইস সম্পর্কেও তথ্য পেয়েছিল এবং বোমা স্কোয়াড তদন্ত করছে।’

স্থানীয় পত্রিকার খবরে বলা হয়েছে, অভিযুক্ত হামলাকারীর নাম স্যামুয়েল ক্যাসিডি (৫৭)। তিনি রেল ইয়ার্ডের একজন টেকনিশিয়ান ছিলেন। তবে কর্তৃপক্ষ এখনও তার পরিচয় এবং হামলার কারণ জানাতে পারেনি।

Related Articles

Leave a Reply

Back to top button