বিশ্বস্পোর্টেইনমেন্ট

মেসির ভাগ্য নির্ধারণ হচ্ছে বুধবার

বার্সেলোনার জার্সিতে আর খেলতে যাচ্ছেন না বিশ্বসেরা ফুটবলার মেসি। এক সপ্তাহ আগে বার্সেলোনা কর্মকর্তাদের এ কথা জানিয়েছিলেন তিনি। এরপর থেকেই ব্যাপক আলোচনার কেন্দ্র বিশ্বসেরা এ ফুটবলারকে নিয়ে।

মেসিকে ধরে রাখতে শেষ পর্যন্ত বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তেম্যুও পদত্যাগ করবেন বলে জানিয়ে দিয়েছেন- তবুও যেন মেসি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। রীতিমতো বার্সায় বিক্ষোভও হয়েছে।

এদিকে বার্সার সঙ্গে এখনও চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকা নিয়ে, মেসির রিলিজ ক্লজ নিয়ে তৈরি হয়েছে বিরোধও।

এ নিয়ে বার্সেলোনা কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকেও বসতে চেয়েছিলেন মেসি- শিরোনামে সংবাদ প্রকাশ হয়েছে। অবশেষে সেই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। আগামী বুধবারই মেসির বাবা এবং এজেন্ট হোর্হে মেসি বৈঠকে বসতে যাচ্ছেন বার্সেলোনা প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তেম্যুর সঙ্গে।

বার্সেলোনাভিত্তিক স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে এ খবর। পত্রিকাটি বলছে, ওইদিনই হয়তো নির্ধারিত হবে মেসির ভাগ্য।

Related Articles

Leave a Reply

Back to top button