অন্য খবর

মৃত্যুর ৫ বছর পর মুক্তি পাচ্ছে দিতির সিনেমা

মৃত্যুর পাঁচ বছর পর মুক্তি পাচ্ছে, ঢাকাই সিনেমার গুণী অভিনেত্রী পারভিন সুলতানা দিতি’র অভিনীত ‘এ দেশ তোমার আমার’ সিনেমা।

দিতির অভিনীত শেষ সিনেমাটি সম্প্রতি ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড। সিনেমাটি নির্মাণ করেছেন এফ আই মানিক।

সিনেমাটির অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমকে জানান, গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৬ সালের ২০ মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চিত্রনায়িকা দিতি।

Related Articles

Leave a Reply

Back to top button