অন্য খবর

‘গুনিন’-এ রাবেয়া হচ্ছেন পরীমণি

গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায় অভিনয় করবেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি।

ওয়েব ফিল্ম ‘গুনিন’-এ চুক্তিবদ্ধ হলেন এই নায়িকা। যেখানে রাবেয়া চরিত্রে দেখা যাবে তাকে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা নিজেই।

প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুনিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে আরও অভিনয় করবেন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালাম ও শরীফুল রাজ প্রমুখ।

আগামী ১০ অক্টোবর থেকে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে বলেও জানান গিয়াস উদ্দিন সেলিম।

Related Articles

Leave a Reply

Back to top button