বাংলাদেশ

গুজব রটানোর দায়ে বগুড়ায় একজন গ্রেফতার

গুজব রটানোর দায়ে ১০ মে মঙ্গলবার  রাতে, বগুড়া থেকে আব্দুর রহিম শেরপুরী (৩৫) নামক একজনকে গ্রেফতার করেছে সিটিটিসির সাইবার অপরাধ তদন্ত বিভাগ।
গত কয়েক সপ্তাহে দেশ জুড়ে সহিংস কার্যক্রমে জড়িত হেফাজত ইসলাম’এর নেতা কর্মীদের গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসবাদের জন্য আদালত বিভিন্ন মেয়াদে পুলিশ রিমান্ড মঞ্জুর করে। তবে বেশ কিছু দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে গ্রেফতারকৃত হেফাজত নেতা কর্মীদের পুলিশ রিমান্ডে নির্যাতনের মনগড়া, আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শক, মানহানীকর ও ধর্মীয় উষ্কানীমূলক গুজব  Holy Tv24 ইউটিউব চ্যানেলের মাধ্যমে রটিয়ে দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করা হচ্ছিল।  এ ছাড়াও  চ্যানেলটিতে নানা মিথ্যা প্রোপাগান্ডাসহ রাষ্ট্রবিরোধী ও ধর্মবিরোধী বক্তব্য প্রকাশ করা হচ্ছিল।
প্রযুক্তি ব্যবহার করে জানা যায়, উক্ত চ্যানেলের পরিচালনাকারী মোঃ রানা মন্ডল (২৮), জেলা-গাইবান্ধা; এবং (২) হাফেজ মাঃ মোঃ আব্দুর রহিম শেরপুরী (৩৫), জেলা-বগুড়া এই কাজের সাথে সরাসরি জড়িত। গত ২৬এপ্রিল সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জোতির্ময় গোপ এর নেতৃত্বে ইন্টারনেট রেফারেল টিম মোঃ রানা মন্ডল (২৮) কে তার মালিকানাধীন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন ফুটানি বাজারস্থ রানা স্টুডিওতে থেকে গ্রেফতার করে। পরে দুইদিনের রিমান্ড শেষে রানা মণ্ডলকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। উক্ত ইউটিউব চ্যানেলে সংশ্লিষ্ট ভিডিওসহ একই রকম প্রায় ছয় শতাধিক মনগড়া ভিডিও পাওয়া যায় যা সমাজ, ধর্ম ও রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ।
সে এরকম আরও একাধিক ইউটিউব চ্যানেল পরিচালনা করে। সে তার নিজ নামীয় “রানা স্টুডিও” এর ভিতর গ্রেফতারকৃত হাফেজ  মোঃ আব্দুর রহিম শেরপুরী(৩৫) এর দ্বারা উক্ত বিভ্রান্তিকর, মনগড়া ও উষ্কানীমূলক ভিডিও গুলো ধারণ করত। পরে এই ভিডিওর সাথে অন্যান্য ভিডিওর কাটপিছ সম্পাদনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করত। আব্দুর রহিম শেরপুরী দাওরায়ে হাদিস বিষয়ে দাওয়াতুল হক আদর্শ মাদ্রাসা, বগুড়া পড়াশোনা করেছেন। পেশায় সে একজন ইমাম ও ওয়াজকারী।
তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মোঃ আব্দুর রহিম শেরপুরী হেফাজতের জ্বালাও পোড়াওকে সমর্থন জানিয়ে ও সহিংসতাকারি হেফাজত নেতারদের মুক্তির জন্য  রানা মন্ডল এর সহযোগিতায় ধর্মের অপব্যাখ্যা দিয়ে উগ্রবাদি ও অসত্য প্রোপ্যাগান্ডা মূলক ভিডিও বানিয়েছে।
তাদের বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৫/২৮/২৯/৩১/৩৫ ধারায় মামলা নং ৩২ তারিখ ২৭/০৪/২০২১ দায়ের করা হয়।
আব্দুর রহিম শেরপুরী কে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button