বাংলাদেশ

মা-ছেলেকে অপহরণ, সিআইডির দুই সদস্য বরখাস্ত

সিআইডির (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) দুই সদস্যকে, দিনাজপুরের চিরিরবন্দর থেকে মা-ছেলেকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) বেলা ২টায় রংপুর সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বরখাস্তকৃতরা হলেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হক।

রংপুর সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জানান, তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে শুনেছি। তবে এ সংক্রান্ত কোনো লিখিত আদেশ এখন পর্যন্ত পাইনি।

এর আগে ২৪ আগস্ট (মঙ্গলবার) বিকেলে দিনাজপুর সদর উপজেলার বাঁশেরহাট থেকে সিআইডির রংপুর কার্যালয়ের এএসপি সারোয়ার কবিরসহ তাদের আটক করা হয়েছে। পরদিন তাদের আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Related Articles

Leave a Reply

Back to top button