বাংলাদেশ

মাগুরা-১ আসনের সাংসদ এড: সাইফুজ্জামান শিখরের মায়ের মৃত্যু

চলে গেলেন মাগুরার ৫ বারের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি প্রয়াত জননেতা এ্যাড. আছাদুজ্জামান এর সহধর্মিনী ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের মা মনোয়ারা জামান (৭৫)।   (ইন্নালিল্লাহি …. রাজিউন) রবিবার (২৮ জুন ২০২০) বিকাল ৫টা ১৫ মিনিটে তিনি বার্ধক্যজনিত কারণে মারা যান।
মৃত্যুকালে তিনি ৫ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।  সোমবার (২৯ জুন ২০২০) সকাল ১০টায় মাগুরা পিটিআই স্কুলের মাঠে সামাজিক দূরত্ব রক্ষা করে তারা নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।  তার মৃত্যুতে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠন এবং মাগুরার  বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button