বাংলাদেশ

কোভ্যাক্সের আওতায় আরও ২৫ লাখ ডোজ টিকা আসছে সোমবার

আগামীকাল সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র কোভ্যাক্স কর্মসূচির আওতায় বাংলাদেশকে আরও ২৫ লাখ ডোজ করোনার টিকা দেশে আসছে।

রোববার (২৬ সেপ্টেম্বর)স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

রাত সোয়া ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ন্যাশনাল এয়ারলাইনস কার্গো বিমানে এই টিকা বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে।

টিকা গ্রহণ করতে বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত আর্ল আর মিলার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এর আগে গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় এএফপি।

Related Articles

Leave a Reply

Back to top button