বাংলাদেশ

ভোজ্যতেলের দাম আরেক দফা বাড়ল

খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ দাম ১১৫ থেকে ২ টাকা বাড়িয়ে ১১৭ টাকা আর বোতলের সয়াবিন তেলের লিটারপ্রতি সর্বোচ্চ দাম ১৩৫ থেকে ৪ টাকা বাড়িয়ে ১৩৯ টাকা নির্ধারণ করেছে সরকার।

সোমবার (১৫ মার্চ) অত্যাবশ্যকীয় পণ্য বিপণন পরিবেশক নিয়োগ আদেশ, ২০১১ অনুযায়ী গঠিত জাতীয় কমিটিতে ভোজ্যতেলের মূল্য ও সরবরাহ বিষয়ে আলোচনা হয়। সেখানে বিস্তারিত নিরীক্ষার পর অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী প্রতি লিটার ভোজ্যতেলের মূল্যের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, এক লিটার খোলা সয়াবিন মিলগেটে ১১৩ টাকা, ডিলারের কাছে ১১৫ টাকা এবং সর্বোচ্চ খুচরা মূল্য ১১৭ টাকা নির্ধারণ করা হয়। এক লিটারের বোতলজাত সয়াবিনের দাম মিলগেটে ১২৭ টাকা, ডিলারের কাছে ১৩১ টাকা, সর্বোচ্চ খুচরা মূল্য ১৩৯ টাকা নির্ধারিত হয়। পাঁচ লিটারের বোতলজাত তেলের দাম মিলগেটে ৬২০ টাকা, ডিলারের কাছে ৬৪০ টাকা এবং সর্বোচ্চ খুচরা মূল্য ৬৬০ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়াও এক লিটারের পামতেল খোলা (সুপার) তেলের দাম মিলগেটে ১০৪ টাকা, ডিলারের কাছে ১০৬ টাকা এবং সর্বোচ্চ খুচরা মূল্য ১০৯ টাকা নির্ধারিত হয়।

Related Articles

Leave a Reply

Back to top button