অন্য খবর

করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে ফকির আলমগীর

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের বরেণ্য গণসংগীতশিল্পী ফকির আলমগীর।

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে চিকিৎসার জন্য তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্ত্রী সুরাইয়া আলমগীর গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সুরাইয়া আলমগীর জানান, গেল বুধবার (১৪ জুলাই) ফকির আলমগীরের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। শুরুতে তিনি চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তার জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যায়। এরপর তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে আছেন।

ফকির আলমগীর একাত্তরে মহান মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ছিলেন। তিনি ষাটের দশক থেকেই গণসংগীত করে আসছিলেন। ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তিনি অসামান্য ভূমিকা রাখেন।

স্বাধীনতার পর তিনি পপ ঘরানার গানে যুক্ত হন। পাশ্চাত্য সংগীতের সঙ্গে বাংলার লোকজ সুরের সমন্বয় ঘটিয়ে তিনি বহু গান করেছেন। সংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৯৯ সালে তাকে সরকার একুশে পদক প্রদান করে।

Related Articles

Leave a Reply

Back to top button