বাংলাদেশ

নিজ আসন থেকে উঠে এসে রওশনের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে নি‌জের আসন থে‌কে উঠে গি‌য়ে বি‌রোধীদলীয় নেতা বেগম রওশন এরশা‌দের শারী‌রিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

বুধবার বিকেলে জাতীয় সংসদে বা‌জেট অধিবেশনের শুরুতে সংসদ নেতা ও বিরোধীনেতার ম‌ধ্যে এই সৌজন্য সাক্ষাত হয়। এসময় চিফ হইপ নূর ই আলম চৌধুরী, আওয়ামী লী‌গের সাংসদ ম‌তিয়া চৌধুরী প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

এ বিষয়ে সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম বলেন, সংসদে অসুস্থ বিরোধী দলীয় নেতার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে সংসদ নেতা নিজেই তার আসনের কাছে চলে গেছেন। এটাই হচ্ছে সংসদীয় গণতন্ত্রের বড় সৌন্দর্য।

উল্লেখ্য, প্রায় আট মাস থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে গত ২৭ জুন দেশে ফিরছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

Related Articles

Leave a Reply

Back to top button