বিশ্ব

ভারতে যুদ্ধবিমানের প্রথম মুসলিম নারী পাইলট

প্রথমবারের মতো ভারতে যুদ্ধবিমানের মুসলিম নারী পাইলট হলেন সানিয়া মির্জা। খবর: এনডিটিভি।

আগামী ২৭ সেপ্টেম্বর সানিয়া পুনেতে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যোগ দেবেন সানিয়া।

চলতি বছর এনডিএ’র পরীক্ষায় নারী-পুরুষ মিলিয়ে মোট ৪০০টি আসন ছিল। সেখানে নারীদের জন্য ১৯টি এবং ফাইটার পাইলটদের জন্য ছিল মাত্র দু’টি আসন। সানিয়া নিজের যোগ্যতায় এর একটিতে জায়গা করে নিয়েছেন। এনডিএ পরীক্ষায় সামগ্রিকভাবে ১৪৯তম স্থান পেয়েছেন তিনি।

ভারতের উত্তর প্রদেশের মির্জাপুরের বাসিন্দা সানিয়া। মেয়ের এমন সাফল্যে গর্বিত সানিয়ার মা-বাবা। তার বাবা শাহীদ আলী পেশায় একজন টিভি মেকানিক।

সানিয়ার বাবা শাহীদ আলী বলেন, সানিয়া ভারতের প্রথম ফাইটার প্লেন চালক অবনী চতুর্বেদীকে আদর্শ মনে করে। ছোটবেলা থেকেই সে অবনীর মতো হতে চাইত। তাই সানিয়া ছোটবেলা থেকেই যুদ্ধবিমান ওড়ানোর স্বপ্ন দেখতেন। সে সন্প আজ পূর্ণ হলো সানিয়ার।

Related Articles

Leave a Reply

Back to top button