করোনায় মারা গেলেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির যুগ্ম পরিচালক শেখ ফরিদ উদ্দিন সোয়াদ।
সোমবার (২২ জুন) সকালে হলি ফ্যামেলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুববরণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বজন ও পরিবার।
গত ১২ জুন করোনা উপসর্গ দেখা দেয় সোয়াদের। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ জুন তাকে হলি ফ্যামিলি হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। ১৮ জুন তাকে প্লাজমাও দেয়া হয়েছিল।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, গত ১৫ জুন এখানকার কর্মকর্তাদের চিকিৎসার জন্য আনোয়ার খান মর্ডান হাসপাতালের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ ব্যাংক। সোয়াদ তার আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হন। সে সময় কোথাও আইসিইউ না পাওয়ায়, তাকে দ্রুত হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়।
শেখ ফরিদ উদ্দিন ২০১০ ব্যাচে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন।



