বাংলাদেশ

ভ্যাকসিন ট্রায়ালে যুক্ত হচ্ছে বাংলাদেশ

করোনা ভাইরাসের ওষুধ উৎপাদনের (ভ্যাকসিন ট্রায়াল) সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। প্রাথমিকভাবে এ ক্লিনিক্যাল ট্রায়ালে বাংলাদেশের হয়ে যুক্ত থাকবে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ (আইসিডিডিআরবি)।

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে ঔষধ প্রশাসন।

ঔষধ প্রশাসনের দেয়া তথ্য মতে সবকিছু ঠিকঠাক থাকলে যুক্তরাজ্য ও চীনের সঙ্গেই কাজ করবে বাংলাদেশ। বিশ্ব মহামারির এই সময়ে এমন গবেষণার অংশ হওয়া বাংলাদেশকে করোনা মোকাবিলায় একধাপ এগিয়ে রাখবে বলে মনে করেন দেশের বিশেষজ্ঞরা।

Related Articles

Leave a Reply

Back to top button