বিশ্ব
ব্রিটেনের পর বাহরাইনে ফাইজারের টিকা অনুমোদন

বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ব্রিটেনের পর ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকার জরুরি অনুমোদন দিল মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন।
শুক্রবার দেশটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে যুক্তরাজ্য এ টিকাটির অনুমোদন দিয়েছিল।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বাহরাইন নিউজ এজেন্সি জানায়, বাহরাইনের ন্যাশনাল হেলথ রেগুলেটরি অথোরিটি সমস্ত উপলব্ধ তথ্যের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং পর্যালোচনা অনুসরণ করে টিকাটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে।
বাহরাইন অবশ্য কী পরিমাণ টিকা কিনছে, সে তথ্য প্রকাশ করেনি। দেশটি কবে থেকে টিকাদান কর্মসূচি চালু করবে তাও জানানো হয়নি।
ফাইজার ও বায়োএনটেকের দাবি, তাদের উদ্ভাবিত করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর।



