স্পোর্টেইনমেন্ট
পেলের রেকর্ড ভাঙলেন মেসি, জয় মিললো বার্সার

আগের ম্যাচেই পেলেকে ছুঁয়ে ফেলেছিলেন লিওনেল মেসি। এবার ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে রেকর্ড করে তিনি। আর মেসির এই রেকর্ডের হাত ধরেই রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে জয় পেল কাতালান জায়ান্টরা।
মঙ্গলবার দিনগত রাতে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে বার্সা। পেদ্রির ব্যাকহিল থেকে বল পেয়ে দলের তৃতীয় গোলটি করেন মেসি, যা বার্সার জার্সিতে তার ৬৪৪তম গোল।
ভায়াদোলিদের বিপক্ষে বার্সার প্রথম গোলটিও ছিল মেসির।
মেসির আগে এক ক্লাবের হয়ে সবেচেয়ে বেশি গোলের মালিক ছিলেন পেলে। নিজ দেশের ক্লাব সান্তোসের হয়ে ১৯৫৬ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ১৯ মৌসুম মাঠ মাতিয়ে তিনি গোল করেছিলেন ৬৪৩টি। একসময় ভাবা হতো, পেলের অন্তত এই রেকর্ডটি কারো পক্ষে ভাঙা সম্ভব নয়। কিন্তু মেসি সেই রেকর্ড ভেঙ্গে দিলেন।



